• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

চুলকাটি প্রেসক্লাবে শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৩১ মে, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাবে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের অন্যতম স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

রবিবার (৩১ মে) সন্ধ্যা ৭টার সময় প্রেসক্লাব হলরুমে চুলকাটি প্রেসক্লাবে সভাপতি সেকেন্দার মোড়লের সভাপতিত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় চুলকাটি প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশপ্রেম ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আলোচনা ও দোয়া মাহফিলে বিভিন্ন প্রিন্টমিডিয়া ও গণমাধ্যমকর্মীরস বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ চির বহমান দেশ মাটি ও মানুষের কল্যাণে তিনি কাজ করেছেন। বহুদলীয় গণতন্ত্র ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় এবং দেশের উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। চুলকাটি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

দোয়া পরিচালনা করেন চুলকাটি প্রেসক্লাবের সদস্য ফকির আসাদুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category