আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ২নং বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন ও দোয়া প্রত্যাশী টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরিদ গাজী। নিজের প্রার্থীতা জানান দিয়ে তিনি টুঙ্গিপাড়া উপজেলার ২ নংবর্নি ইউনিয়নবাসীর সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। একটি সুখী সুন্দর দেশ ও সমাজ নির্মাণে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন প্রয়োজন।
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংগত করতে প্রতিনিয়ত ইউনিয়নের প্রতিটি গ্রামের চায়ের দোকান বিভিন্ন রাস্তাঘাট ও পাড়া মহল্লার সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন এবং দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করেছেন। ২ নংবর্নি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমর্থন ও সকলকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে-দুখে মানুষের পাশে দাঁড়াতেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরিদ গাজী। সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাতে তিনি জানান, উন্নয়নে- সুশাসনে- আধুনিক ও মানবিক ২নং বর্নি ইউনিয়নকে উন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে দারিদ্র্যমুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ এক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছি। এজন্য আমি আমার ইউনিয়নের ভাই,বন্ধু ও মা-বোন সহ সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।