• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

জয়পুরহাটে শিশু ধ’র্ষণে’র অভিযোগে যাবজ্জীবন কা’রাদণ্ড

বাবুল হোসেন,জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলালে ৭ এক শিশুকে ধর্ষণের দায়ে আব্দুর রহিম ওরফে কাইল্যা মণ্ডল (৪৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জয়পুরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) এর বিচারক মো. আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন।

​দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম ওরফে কাইল্যা মন্ডল ক্ষেতলাল উপজেলার জালিয়া পাড়া এলাকার মৃত জসিম উদ্দিন ওরফে জমির মণ্ডলের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৯ আগস্ট সকাল পৌনে ১১টার দিকে জালিয়া পাড়া এলাকার স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ওই শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত আব্দুর রহিম তাকে ফুসলিয়ে ডেকে পাশের একটি শসা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

​গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

পরে এ ঘটনায় শিশুটির পিতা মোঃ তাইজুল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন।

​আদালতের রায় ​দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক বৃহস্পতিবার এই রায় প্রদান করেন।

এসব তথ্য নিশ্চিত করে করেছেন রাষ্ট্রপক্ষের জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি।

আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category