স্বামী-স্ত্রীর সম্পর্ক বিশ্বাস আর ভালোবাসার। কিন্তু সেই সম্পর্কেই যদি নেমে আসে নির্যাতনের নির্মম পরিণতি, তখন একটি পরিবারের স্বপ্ন মুহূর্তেই ভেঙে পড়ে। জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ এলাকায় এক গৃহবধূ বন্দনা রানী (২৬) মৃত্যুকে ঘিরে উঠেছে স্বামীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ। এ ঘটনায় স্বামী রাজকুমারকে আটক করেছে পুলিশ ।
রোববার ২৮ জুন ভোরে স্বামী স্ত্রীর মধ্যে সেলাই মেশিন নিয়ে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে স্বামী তাঁর স্ত্রীকে পিটিয়ে হত্যা করে। এরপর সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য মরদেহ জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত বন্দনা রানী (২৬) জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়া রাজ কুমার (৩৫) স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এস আই আনোয়ার হোসেন বলেন , খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের স্বামী রাজকুমারকে আটক করা হয়েছে। আর অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।