• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Headline
নাসিরনগরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লা’শ উদ্ধার বেলকুচিতে নজরুলের ৫০তম মৃ’ত্যুবার্ষিকীতে আলোচনা সভা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনকে জরিমানা বাঁশখালীতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ কিশোরগঞ্জ ও জামালপুরের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা ঐক্যবদ্ধ বিএনপিই পারে তৃণমূলকে আরও শক্তিশালী করতে নান্দাইলে- সদস্য সচিব ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাট নূর আলম গ্রেপ্তার মহানবী (সা.)-এর জীবনী বললেন সনাতন ধর্মের শিক্ষক, গজল গাইলেন শিক্ষিকাও ট্রাক ভর্তি সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় জনগণ কতৃক জব্দ

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দিলেন,প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম

মুহাম্মদ কাইসার হামিদ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

গণতন্ত্র পুনরুদ্ধারে ১৭ বছরের দীর্ঘ সংগ্রাম ও রক্তঝরা জুলাই বিপ্লবে আত্মত্যাগকারীদের স্মরণে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আলোচনা সভা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: কিতাব আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: শাহাদাত হোসেন শাহ্ আলম।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের বীর শহীদদের পরিবারের সদস্য ও আন্দোলনকারী সংবর্ধিত যোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।

এর আগে, বিকেলে প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচর পৌর এলাকার গাইলকাটা ঈদগাহ ময়দানের সার্বিক উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category