• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবার পেল খাদ্য ও নগদ অর্থ মৌলভীবাজারের রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ গঠন সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল শহীদ আবরার ফাহাদ হ’ত্যা’র বিচার বাংলার মাটিতে হবেই- কুষ্টিয়ায় রাশেদ খাঁন বাগেরহাটে বিজেপিসির জেলা কমিটির পরিচিতি সভা সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম এই বুঝি মেয়ে ফিরে আসবে অপেক্ষায় পরিবার,তিন মাস ধরে নিখোঁজ রাফিয়া হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলে আতিকুর হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২

মো:রুবেল মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৩ মে, ২০২৬

অপহরণের পর মুক্তিপণ দাবি, পরে হত্যা করে ফেলে রাখা হয় মরদেহ

টাঙ্গাইলে যুবদল নেতা আতিকুর রহমান অপহরণ ও হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ ইউনুস আলী ও মোঃ অপু মিয়া।

পুলিশ জানায়, গত ১৮ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৭টা ১৫ মিনিটে যুবদল নেতা আতিকুর রহমান টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে মৌচাক এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে মারধর করে এবং পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় আতিকুর রহমানের স্ত্রী বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা প্রদান করলেও অপহরণকারীরা আরও টাকা দাবি করতে থাকে। একপর্যায়ে তারা আরিফুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। পরে তার মরদেহ মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের সাটিয়াচড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি চাঞ্চল্যকর ও ক্লুলেস হওয়ায় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় একটি চৌকস তদন্ত টিম গঠন করা হয়।

পুলিশের ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১০ মে রাত ৯টা ২৫ মিনিটে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা অপহরণ ও হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত বিভিন্ন অপারেটরের ৭টি সিমকার্ড ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আসামি মোঃ ইউনুস আলী এর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অপহরণ ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। পরে আদালতে হাজির করা হলে গ্রেপ্তারকৃত দুই আসামি স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category