• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Headline
বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা ঐক্যবদ্ধ বিএনপিই পারে তৃণমূলকে আরও শক্তিশালী করতে নান্দাইলে- সদস্য সচিব ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাট নূর আলম গ্রেপ্তার মহানবী (সা.)-এর জীবনী বললেন সনাতন ধর্মের শিক্ষক, গজল গাইলেন শিক্ষিকাও ট্রাক ভর্তি সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় জনগণ কতৃক জব্দ কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩ ভূরুংগামারীতে ইয়াবা ও অনলাইন ক্যাসিনোসহ গ্রেপ্তার ৪ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার গোসাইরহাটে উপজেলা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সচিব পানছড়ির ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে শান্তিনগরে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা প্রদান

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১২ জুন, ২০২৬

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ
টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পরিচয়ধারী খালিদ হোসেন জমাদ্দারের বিরুদ্ধে জমি দখল, সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় ১৭ বছর ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষের জমি দখলসহ বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক টুঙ্গিপাড়ার বণি গ্রামের কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে খালিদ হোসেন জমাদ্দার ও তার সহযোগীরা এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন।

অভিযোগকারীদের দাবি, সরকার পরিবর্তনের পর তিনি নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকায় চাঁদা দাবি করছেন। পাশাপাশি তার নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন এবং সরকারি জমি দখলের চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন খালিদ হোসেন জমাদ্দার। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে বানোয়াট তথ্য প্রচার করছে।”

এদিকে, বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category