• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবার পেল খাদ্য ও নগদ অর্থ মৌলভীবাজারের রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ গঠন সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল শহীদ আবরার ফাহাদ হ’ত্যা’র বিচার বাংলার মাটিতে হবেই- কুষ্টিয়ায় রাশেদ খাঁন বাগেরহাটে বিজেপিসির জেলা কমিটির পরিচিতি সভা সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম এই বুঝি মেয়ে ফিরে আসবে অপেক্ষায় পরিবার,তিন মাস ধরে নিখোঁজ রাফিয়া হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে খাল খনন কর্মসূচির উদ্বোধন

মোঃ শান্ত শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প এবং অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় সরকারিভাবে ঘোষিত খাল খনন, পুনঃখনন ও সংস্কার কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ২টায় উপজেলার ডুমরিয়া ইউনিয়নের পারঝনঝনিয়া ২নং ওয়ার্ডে এই উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস. এম. জিলানী নিজে কোদাল দিয়ে মাটি কেটে এবং সেই মাটি শ্রমজীবী কৃষকের মাথায় ঝুড়িতে তুলে দিয়ে খনন কাজের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, কৃষি ও পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ এলাকায় জলাবদ্ধতা নিরসন এবং সেচ সুবিধায় যুগান্তকারী ভূমিকা রাখবে। সরকারের এই অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নিজাম শেখ, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মমরেজ ফকির, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিজয় বাড়ুই, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য নিরাপদ, স্থানীয় ব্যক্তিত্ব মোঃ শামীম হোসেন, আব্দুর রাজ্জাক শেখ এবং ডুমুরিয়া ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, ইজিপিপি কর্মসূচির আওতায় এই সংস্কার কাজ সম্পন্ন হলে অত্র অঞ্চলের দীর্ঘদিনের নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধান হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধ এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হওয়ার ফলে কৃষি উৎপাদনে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা খনন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category