• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মা’দকসেবীর কারা/দ/ণ্ড; হাসপাতাল সিলগালা কুমিল্লায় সরকারি নির্দেশ অমান্য, দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা কুলিয়ারচরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে মারধর, থানায় অভিযোগ জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের মাঝে ১১৬টি টুলবক্স ও ছাতা বিতরণ টুঙ্গিপাড়ায় এসএসসিতে দিশা পালের সাফল্যের ঝলক বৈরী আবহাওয়ায় হাতিয়ায় ৩ মাছধরা ট্রলার ডুবি রোমে হুইপ দুলুর সঙ্গে ইতালিস্থ নরসিংদী বিএনপির সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে চুরিতে বাধা নিরাপত্তাকর্মী হ/ত্যা আদালতে স্বীকারোক্তি পাঁচবিবিতে কেক কেটে দৈনিক করতোয়ার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

ঠাকুরগাঁওয়ে চুরিতে বাধা নিরাপত্তাকর্মী হ/ত্যা আদালতে স্বীকারোক্তি

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মী আবদুর রহমান (৫৫) হত্যা মামলায় গ্রেপ্তার জুয়েল রানা (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চুরিতে বাধা দেওয়ায় আবদুর রহমানকে হত্যা করেছেন বলে জবানবন্দিতে জানিয়েছেন তিনি।

বুধবার (১২ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জুয়েল রানাকে হাজির করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন জুয়েল রানা। এ সময় নিরাপত্তাকর্মী আবদুর রহমান তাকে বাধা দেন। একপর্যায়ে জুয়েল তাকে হত্যা করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জুয়েল রানাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category