• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের মাঝে ১১৬টি টুলবক্স ও ছাতা বিতরণ

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের ১১৬ জন কর্মজীবীর মাঝে টুলবক্স, ছাতা ও জুতা পরিষ্কার করার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে জেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

​অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ মুশফিকুর রহমান ও জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ প্রমুখ।

​অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে আসা রবিদাস সম্প্রদায়ের ১১৬ জন সুফলভোগী—যারা সাধারণত জুতা তৈরি ও জুতা মেরামতের কাজে নিয়োজিত, তাদের হাতে প্রয়োজনীয় জিনিসপত্র, ছাতা ও টুলবক্স তুলে দেওয়া হয়।

মাসুদ রানা প্রধান বলেন, রবি দাস সম্প্রদায়ের মানুষেরা আমাদের সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তারা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে সাধারণ মানুষকে সেবা দিয়ে থাকেন। তাদের জীবনযাত্রার মানোন্নয়ন ও কর্মপরিবেশ সহজ করার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করা হয়েছে।” তিনি আরও বলেন, পিছিয়ে পড়া ও অবহেলিত এই সম্প্রদায়ের কর্মজীবীরা যাতে আত্মমর্যাদার সাথে জীবিকা নির্বাহ করতে পারেন, সেজন্য আগামীতেও এ ধরনের সহায়তামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category