• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Headline
নরসিংদীর বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধ, আদালতে মামলা ঠাকুরগাঁও গোবিন্দ নগর মুন্সিরহাটে ডিভাইডারে দুই শতাধিক ফুল গাছ রোপণ সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের সাথে দুই এমপির মতবিনিময় গোপালগঞ্জে তীব্র লোডশেডিং, নিরাপত্তা চেয়ে বিদ্যুৎ অফিসের চিঠি গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারী সীমান্তে বাংলাদেশি যুবক আটক কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, কাউকে ছাড় নয়: গৃহায়নমন্ত্রী কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ পাঁচবিবিতে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ

ঠাকুরগাঁও গোবিন্দ নগর মুন্সিরহাটে ডিভাইডারে দুই শতাধিক ফুল গাছ রোপণ

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সবুজে সাজুক পথ, নির্মল হোক আগামী দিনের ঠাকুরগাঁও”—এই প্রত্যয়ে ঠাকুরগাঁও শহরের গোবিন্দ নগর মুন্সিরহাট এলাকায় রাস্তার ডিভাইডারে দুই শতাধিক ফুল গাছ রোপণ করা হয়েছে।

বুধবার (১২আগস্ট) সকালে সোশ্যাল প্রোগ্রেস অ্যান্ড ডেভলপমেন্ট সোসাইটি (SPDS)-এর উদ্যোগে এসব গাছ রোপণ করা হয়। রাস্তার ডিভাইডারকে সবুজ ও দৃষ্টিনন্দন করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শহরের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গাছ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসীন ভূঁইয়া, ঠাকুরগাঁও পৌর বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি ডালিয়া নাসরিন, সাধারণ সম্পাদক রুনা লায়লা, SPDS-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমীন আক্তার এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক নবীন হাসান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগানো নয়, লাগানো গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করাও জরুরি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শহরের বিভিন্ন সড়কের ডিভাইডার ও গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সবুজে সাজানো সম্ভব।

SPDS-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমীন আক্তার বলেন, “আমরা চাই আমাদের শহর শুধু ইট-পাথরের শহর না হয়ে একটি সবুজ ও নান্দনিক শহর হিসেবে গড়ে উঠুক। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য।”

উদ্যোক্তারা জানান, ভবিষ্যতেও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category