• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
Headline
নরসিংদীর বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধ, আদালতে মামলা ঠাকুরগাঁও গোবিন্দ নগর মুন্সিরহাটে ডিভাইডারে দুই শতাধিক ফুল গাছ রোপণ সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের সাথে দুই এমপির মতবিনিময় গোপালগঞ্জে তীব্র লোডশেডিং, নিরাপত্তা চেয়ে বিদ্যুৎ অফিসের চিঠি গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারী সীমান্তে বাংলাদেশি যুবক আটক কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, কাউকে ছাড় নয়: গৃহায়নমন্ত্রী কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ পাঁচবিবিতে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ

নরসিংদীর বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধ, আদালতে মামলা

আলমগীর পাঠান,নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষিয়া গ্রামে হাসিম বেপারীর সাথে হারিছ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছে দীর্ঘদিন যাবত। এ ব্যাপারে হাসিম বেপারী বাদী হয়ে নরসিংদীর দেওয়ানীন আদালতে একটি মামলা দায়ের করেন।যা বর্তমানে আদালতে চলমান। এ ঘটনার জেরে হাসিম বেপারী জমিতে গেলে দ্বিতীয় পক্ষ হারিছ মিয়া গং তাদের উপর চড়াও হয় এবং মারধর করে বলে জানান হাসিম বেপারী । এই ঘটনায় হারিছ মিয়া সহ’কয়েক জনের বিরুদ্ধে নরসিংদী আদালতে ১৪৫ ধারায় আরেকটি মামলা দায়ের করেন হাসিম বেপারী । উক্ত মামলার নোটিশ পাওয়ার পর বিভিন্ন ভাবে হাসিম বেপারী ও তাদের পরিবারের উপর মাধর সহ হুমকি ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।

এব্যাপারে বেশ কয়েকবার স্থানীয়ভাবে শালিশ দরবার হয়েছে। কোনো সুরাহা না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার দাবি করছে হাসিম ব্যাপারী।

ঘটনায় বিষয়ে হারিস মিয়ার সাথে কথা হলে তিনি বলেন তাদের সাথে কোনরকম ঝগড়াঝাটি হয়নি নিয়ম মেনে জমির মালিকানা লাভ করেছি আমরাও ন্যায় বিচার দাবি করছি।

প্রথম পক্ষ হাসিম বেপারীর দাবি,আরএস খতিয়ান ৫৪৫ এর ৬১শতাংশের কাত ৮ শতাংশ ক্রয় করছি যা আমাদের কাছে জমির সমস্ত বৈধ ও হালনাগাদ কাগজপত্র রয়েছে। আমরা কোনো অন্যায়ের আশ্রয় নেইনি।
বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরুধ চলে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে সমাধানে এগিয়ে আসবেন এটাই প্রত্যাশা করছেন এলাকার বাসী।

বেলাবো থানা অফিসার ইনচার্জ এসএম আমানউল্লাহ বলেন দুই পক্ষের মাঝে জমি সংক্রান্ত বিরুধ চলছে।আদালতে মামলা হয়েছে।বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category