• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

নওগাঁয় অভিযানে গিয়ে লাঞ্ছিত ও মারপিটের শিকার, দুই পুলিশ কর্মকর্তা

রাজেকুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি:
প্রকাশকাল : শুক্রবার, ২২ মে, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলায় বিশেষ অভিযানে গিয়ে উল্টো বাধা, লাঞ্ছিত ও দুই পুলিশ কর্মকর্তা মারপিটে শিকার হয়ে ফেরার ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের বিজয়কান্দি বড়বড়িয়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। মারপিট ও লাঞ্ছনার শিকার দুই পুলিশ কর্মকর্তা হলেন রাণীনগর থানার এসআই রতন কুমার ও এএসআই ওবায়দুল হোসেন।

এঘটনায় গোনা ইউনিয়নের বিজয়কান্দি বড়বড়িয়া এলাকার কেয়ারব সোনারের ছেলে মো. আশিক (২৩), আশিকের মা মোছা. চায়না বেগম (৫০) এবং একই এলাকার মুকুল হোসেনের ছেলে মো. নয়ন (৩৫) সহ ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকের ঘটনা বৃদ্ধি পেলে পুলিশের বিশেষ অভিযান ও টহল জোরদার করে । বৃহস্পতিবার রাতে পুলিশ সিভিল পোশাকে টহল দিতে গিয়ে বিজয়কান্দি বড়বড়িয়া রেলগেট এলাকার নির্জন স্থানে কয়েকজন যুবককে দেখে তাদের পরিচয় জানতে চায়। এসময় তারা উত্তেজিত ও মারমুখী আচরণ শুরু করেন। একপর্যায়ে মো. আশিক তার মাকে ফোনে ঘটনাস্থলে ডাকেন। সেখানে আরও কয়েকজন এসে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কি ও লাঞ্ছনার ঘটনা ঘটায়।

খবর পেয়ে থানার এসআই জুলফিকার ও এএসআই আব্দুল লতিফ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে পুলিশের আরেকটি টহল দল পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামি গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, বিশেষ অভিযানের সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category