• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

নওগাঁয় হাটে হামলা-মারপিট: যুবদল নেতা বহিষ্কার

রাজেকুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৬ মে, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলায় প্রকাশ্য দিবালোকে হাটের মধ্যে হামলা ও মারপিটে রেজাউল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় পুলিশ রায়হান ইসলাম (৩২) নামের এক আসামীকে গ্রেফতার করেছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪মে) বিকেলে উপজেলার খাঁনপুকুর হাটে রেজাউল ইসলাম কে বেধড়ক মারপিট করলে গুরুত্বর আহত হয়। এসময় গ্রামবাসিরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এ সময় ভিকটিমকে রক্ষা করতে গিয়ে আনিছুর রহমান ও আলাউদ্দিন নামের ২ব্যক্তি আহত হয়।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী আদরী বিবি বাদী হয়ে যুবদল নেতা রেজাউল ইসলাম উজ্জল ও বিএনপি কর্মী আতাউরসহ অজ্ঞাতনামা ৬/৭জনকে আসামী করে শুক্রবার থানায় মামলা দায়ের করেছে।

এদিকে ঘটনার পর শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নওগাঁ শাখার যুগ্ম আহ্বায়ক মো: ময়নূল হক লিটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের অভিযোগে উপজেলার কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: রেজাউল ইসলাম উজ্জ্বলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে মর্মে জানানো হয়েছে।

থানার ওসি জাকারিয়া মন্ডল জানান,
এ ঘটনায় মামলার প্রেক্ষিতে এক আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা করা হচ্ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category