• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Headline
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে পাঁচবিবিতে সাহিত্য প্রতিযোগিতার উদ্বোধন পাঁচবিবির বাগজানাতে ২ হাজার গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান নাজমুল হক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রুহুল আমিন শ্যামলের শুভেচ্ছা বাজিতপুরে স্কুল কর্তৃপক্ষের অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম কুলিয়ারচরের জামাল উদ্দিন কিশোরগঞ্জ দলিল লেখক সমিতির সম্পাদক মনোনীত সাতক্ষীরা কলারোয়ায় গৃহবধূ নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি খয়রাতিপাড়া জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার বাগেরহাটের রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে পাঁচবিবিতে সাহিত্য প্রতিযোগিতার উদ্বোধন

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাহিত্য প্রতিযোগিতার অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবিতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী এবং পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল।
এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও সাম্য-মানবতার দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা নজরুল চর্চাকে আরও বিস্তৃত করতে নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশব্যাপী সাহিত্য প্রতিযোগিতার উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category