• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

সাতক্ষীরা কলারোয়ায় গৃহবধূ নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি

মামুন,সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার কলারোয়ায় রিক্তা খাতুন ওরফে লাবনী (২৫) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ঘটনায় তার স্বামী রেজাউল ইসলাম রেজা কলারোয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট ২০২৬ সকাল ১১টার দিকে রিক্তা খাতুন নিজ বসতবাড়ি থেকে কলারোয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ রিক্তা খাতুনের পিতার নাম বাবলু গাজী এবং মাতার নাম পারুল খাতুন। তার স্থায়ী ঠিকানা কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকায়। তিনি একজন গৃহিণী। তার উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং চুল লম্বা।
এ ঘটনায় ২৯ আগস্ট ২০২৬ তারিখে কলারোয়া থানায় জিডি নং-১২৪৫ করা হয়। জিডির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নিখোঁজ গৃহবধূর সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। জরুরি প্রয়োজনে তার বোন মোছাঃ রশিদা খাতুনের মোবাইল নম্বরে যোগাযোগ করা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category