• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
Headline
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে পাঁচবিবিতে সাহিত্য প্রতিযোগিতার উদ্বোধন পাঁচবিবির বাগজানাতে ২ হাজার গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান নাজমুল হক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রুহুল আমিন শ্যামলের শুভেচ্ছা বাজিতপুরে স্কুল কর্তৃপক্ষের অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম কুলিয়ারচরের জামাল উদ্দিন কিশোরগঞ্জ দলিল লেখক সমিতির সম্পাদক মনোনীত সাতক্ষীরা কলারোয়ায় গৃহবধূ নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি খয়রাতিপাড়া জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার বাগেরহাটের রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

পাঁচবিবির বাগজানাতে ২ হাজার গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান নাজমুল হক

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসাবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১ নম্বর বাগজানা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বাগজানা ইউনিয়ন পরিষদের অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে প্রায় ২ হাজার গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রামচন্দ্রপুর রেলগেট থেকে চকশমসের ডাঙ্গাপাড়া ব্রিজ, সোনাপুর জুটমিল থেকে চকশমসের এবং চকশমসের মোড় থেকে ডাঙ্গার মোড় পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ইউপি সচীব তারেক হোসেন, ইউপি সদস্য নওশাদ আলী, শরিফুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হান্নান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, যুব নেতা হযরত আলী, মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। রোপণ করা গাছগুলো নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category