• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

নবীগঞ্জে ছি’নতাইয়ের প্রস্তুতিকালে অ’স্ত্রসহ আটক আক্তার

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৭ জুন, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বুধবার(১৭জুন) দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা পয়েন্ট থেকে তাঁকে আটক করা হয়।

‎আটক ব্যক্তির নাম আক্তার। তিনি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের বাসিন্দা। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ছিনতাই ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

‎নবীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি জয়নগর ও বেতাপুর এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত কয়েকজন ব্যক্তি পুনরায় নবীগঞ্জ বাজার এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়ার নির্দেশে এসআই জয়ন্ত কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল গন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালায়।

‎অভিযানকালে আক্তারকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category