• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

নাসিরনগরে রাস্তার পাশে ময়লার স্তূপ, বাড়ছে জনদুর্ভোগ

‎মো.আব্দুল হান্নান নাসিরনগর(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়ীয়া জেলারনাসিরনগর উপজেলা বিভিন্ন স্থানে, সরকারি প্রতিষ্টানের পাশাপাশি, সড়ক এবং জনসাধারণের চলাচলের রাস্তায় আবর্জনা জমে যাওয়ার কারণে স্থানীয় মানুষ, পথচারী এবং দূরপাল্লার যাত্রীদের জন্য ভোগান্তি বেড়ে ছলেছে।

‎উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নিকটবর্তী  রাস্তার পাশে বর্জ্যের খারাপ স্তূপ গড়ার  ফলে একদিকে ভয়াবহ দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে শিক্ষার পরিবেশকেও বিঘ্নিত করছে।

উপরন্তু মাঝে মাঝে আবর্জনা জ্বালানোর ফলে রাস্তাটিতে দুর্ঘটনার ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে চলছে।নাসিরনগর উপজেলায় এখনও কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন বা বর্জ্য ফেলার স্থায়ী স্থান গড়ে ওঠেনি। এর ফলে বাজারের ও গৃহস্থালির বিশাল পরিমাণ আবর্জনা সড়কের পাশে এবং বাইপাস এলাকা জুড়ে ফেলা হচ্ছে।

‎মাটি পরীক্ষা করে দেখা যায়, সড়কের পাশে মানুষের চলাচলের রাস্তায় স্তূপাকার ময়লা-আবর্জনা গলে গিয়ে চারপাশে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন এবং ব্যক্তিগত গাড়ির যাত্রীদের এই এলাকার মধ্য দিয়ে যাতায়াত করতে হলে নাক-মুখ ঢেকে চলাচল করতে হচ্ছে। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে থাকা স্থানীয় ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থীদের এবং পথচারীদের মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

‎দীর্ঘকাল ধরে চলা এই অমানবিক পরিস্থিতির কারণে এলাকায় অনেক ধরনের চর্মরোগ এবং শ্বাসকষ্টজনিত স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে। ভোগান্তির এখানেই শেষ নয়; সড়কের পাশে ময়লার স্তূপের আকার কমাতে স্থানীরা প্রায়ই সেখানে আগুন ধরিয়ে দেয়। ফলে সৃষ্ট ঘন কালো ধোঁয়া সড়ক এবং আশপাশের বাড়ি, দোকান ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।

এই দ্রুতগতির সড়কে ধোঁয়ার কারণে চালকদের সামনে সবকিছু দেখা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, যা যে কোনো মুহূর্তে একটি বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে চালকেরা আশঙ্কা করছেন।

‎এ বিষয়ে স্থানীয় একজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, নাসিরনগরে ময়লা ফেলার জন্য কোনো জায়গা নেই। প্রতিদিন বাজারের সমস্ত আবর্জনা সড়কের পাশে ফেলা হচ্ছে।

দুর্গন্ধের কারণে বাসায় ও দোকানে থাকা কঠিন, কাস্টমাররা আসতেও চান না। আমরা দ্রুত এর একটি স্থায়ী সমাধান চাই।
‎পরিবেশবিদদের মতে, সড়কের মত একটি গুরুত্বপূর্ণ জায়গায় উন্মুক্ত ভাবেই বর্জ্য ফেলা পরিবেশ আইন ও জনস্বাস্থ্যের বিপরীতে।

দ্রুত বিজ্ঞানসম্মতভাবে এই আবর্জনা অপসারণ না হলে এবং স্থায়ী ল্যান্ডফিল গড়ে না তুললে পরিস্থিতি আরও খারাপ হবে। তবে যতদিন স্থায়ী ব্যবস্থা না হচ্ছে, ততদিন সড়কের পাশ থেকে ময়লা অপসারণ করে অন্যত্র নেওয়ার জোর দাবি জানাচ্ছেন ভুক্তভোগী সাধারণ জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category