• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Headline
শ্রীমঙ্গলের সন্তান বিসিবি পরিচালককে স্বাগত জানাতে নিজ এলাকায় আনন্দ মিছিল টংক আন্দোলনের ইতিহাস সংশোধনে সিপিবির প্রস্তাবনা মধুপুরে কিশোরীদের ক্ষমতায়নে কারিতাসের ‘সংলাপ’ প্রকল্পের যাত্রা ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী কুমিল্লায় গত দুই মাসে ২৭ খু’ন, ১০৫ জনের অপমৃ’ত্যু পাঁচবিবিতে আর্জেন্টিনা দলকে সমর্থন জানিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত বেলাবোতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন দাউদকান্দিতে চু’রি, কসবায় মিলল মোটরসাইকেল; আ’টক ১ কোটালীপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হ’ত্যা’র অ’ভিযোগ,স্বামী পলাতক

নিসচা ভৈরবের ফুলেল শুভেচ্ছায় হাইওয়ে পুলিশের প্রধান দেলোয়ার হোসেন মিঞা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৭ মে, ২০২৬

বাংলাদেশ হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ দেলোয়ার হোসেন মিঞা ঢাকা থেকে সিলেট যাত্রাপথে ভৈরব বাসস্ট্যান্ডের নাটাল টোল প্লাজা এলাকায় স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতিকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে তিনি নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও বিশেষ করে ভৈরবের দুর্জয় চত্বরে যানজট নিরসনে নিসচার স্বেচ্ছাসেবীদের সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে হাইওয়ে পুলিশের বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনকে সম্পৃক্ত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

পরে নিসচা ভৈরব শাখার পক্ষ থেকে বাংলাদেশ হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ দেলোয়ার হোসেন মিঞাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক লিফলেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করীমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সুজন, প্রভাষক ইমরান হোসাইন, মোছাঃ সাবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক মোঃ জাকির হোসাইন বিএসসি, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আবেদ হোসেন পলাশ, যুব বিষয়ক সম্পাদক হাজী জামান, কার্যকরী সদস্য শাহীনা আক্তার নিলীমা, মোঃ জহিরুল ইসলাম, মোঃ জামাল মিয়া, হাজী কুদ্দুস হক, মোঃ লোকমান মিয়া, মোঃ রুবেল আহমেদ, ফারিয়া ইসলাম, সাধারণ সদস্য রঞ্জিতা বেগম, এস এম শাহীনুর ইসলাম ও রোকসানা আক্তারসহ নিসচা পরিবারের নেতৃবৃন্দ।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category