• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে চোরাই কয়লা ও বোট জব্দ

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৩ জুন, ২০২৬

চোরাচালান রোধে অভিযান চালিয়ে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের চোরাইকৃত খনিজ কয়লা এবং চোরাচালানে ব্যবহৃত দুইটি কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২৬ দুপুর ২টার দিকে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সন্দেহজনক দুইটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ টন খনিজ কয়লা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১০ হাজার টাকা। একই সঙ্গে চোরাচালান কাজে ব্যবহৃত দুইটি কাঠের বোটও জব্দ করা হয়।
তবে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত কয়লা ও কাঠের বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানিয়েছেন, দেশের উপকূলীয় ও নদী অঞ্চলে চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category