• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

পলাশবাড়ীতে শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৭ জুন, ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রীরামচন্দ্রের ছবি অবমাননা এবং মন্দির প্রাঙ্গণে মূর্তি নির্মাণে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

বুধবার (১৭ জুন) দুপুর ১২টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নওগাঁ জেলা শাখা এবং স্থানীয় সনাতনী নাগরিকবৃন্দ।

বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় অবমাননার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি দেশে সাম্প্রদায়িক সহিংসতা ও ধর্মীয় নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category