• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

পাঁচবিবিতে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন ইউএনও

মো.বাবুল হোসেন,জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২৫ মে, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে ঝড়ে শতবর্ষী একটি রেইনট্রি গাছ ভেঙ্গে ৩টি পরিবারের বতস ঘরের বেড়া ও ছাউনির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ঘরগুলোর ক্ষতি হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যায় পরিবারের সদস্যরা। এছাড়াও গাছ উপড়ে পড়ায় রেল লাইনের স্লিপারের নিচের মাটি ও পাথর সরে যাওয়াই দুর্ঘটনা এড়াতে ১’নং রেল লাইন দিয়ে সাময়িক ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ ঘটনার খবর পেয়ে সোমবার বিকেলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।

তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ফয়সাল আহমেদ আপেল, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাফিউল ইসলাম রকি ও জেলা যুবদল নেতা মোঃ রাজিব ফয়সাল সহ অনেকেই।
উল্লেখ্য সকালে মুষলধারে বৃষ্টি ও ঝড়ে রেলগেটের উত্তর পার্শে রেল কলনীতে এ ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category