• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ টুঙ্গিপাড়ায় ধ’র্ষ’ণের শিকার নারীর পাশে এনসিপি নেতাকর্মীরা কুমিল্লায় বোন-ভাতিজাকে কু’পিয়ে হ/ত্যা, মূল আসামিসহ গ্রে’প্তার-৩ পাঁচবিবিতে জমি-জমার বিরোধের জের ধরে বাড়ীতে হামলা ও লুটপাটে অভিযোগ ভৈরবে জমি বিরোধে চলাচলের রাস্তায় বেড়া, বিপাকে ৩ পরিবার মিঠামইনের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা অ্যাড.শাহ্ কামাল মাদক সেবনের দায়ে মাধবপুরে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড জনগণের কথা না শুনলে আমরা পথ হারাবো : আইনমন্ত্রী পাঁচবিবিতে বেড়া ভেঙে ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন

পাঁচবিবিতে জমি-জমার বিরোধের জের ধরে বাড়ীতে হামলা ও লুটপাটে অভিযোগ

মো.বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ঘোড়দাপা গ্রামে জমি-জমার বিরোধের জের ধরে বাড়ীতে প্রবেশ করে হামলা, ভাংচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। প্রতিকারের আশায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘোড়াপা গ্রামের সাইদার মন্ডলের স্ত্রী তারা বেগম সাথে প্রতিবেশী রায়হানের স্ত্রী নাসরিন বেগম, মৃত আমের আলীর ছেলে জামান, মৃত মঞ্জিল উদ্দিনের ছেলে মোতালেব এবং তার ছেলে মোঃ রনির সাথে জমি-জমার বিরোধ চলে আসছে। বিষয়টি সমাধানে আগেও গ্রাম্য সালিশ বসলেও কোন সমাধান হয়নি।
গত ১৪’ই সেপ্টেম্বর আবারও লাঠি-সোটা, হাসুয়া, রামদাসহ বিবাদীরা তারা বেগমের বাড়ীতে প্রবেশ করে হামলা করে স্বর্ণের চেইন, নাকফুল ও তোষকের নিচ থেকে নগদ ৩’লক্ষ টাকা লুট করে নিয়ে যায় ও প্রাণনাশের হুমকি দিয়ে দেয়। তারা বেগম এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে থানায় অভিযোগ করেন।

বিষয় বিবাদী জামান ও রনি বলেন, আমরা তাদের মারধর, স্বর্ণালংকার ও টাকাও লুট করিনি। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, বিষয়টি সমাধানে বৈঠকে বসা হয়েছিল উভয় পক্ষই উত্তেজনা সৃষ্টি করে চলে যায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category