• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Headline
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে-মির্জা ফখরুল মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে গোপালগঞ্জে সভা নাসিরনগরে কাচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকা মধ্যরাতে মহাসড়কের পাশে মিলল অজ্ঞাত নারীর মরদেহ কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে গ্রে’প্তার ৩ এআই প্রযুক্তিতে ছবি ও কণ্ঠ বিকৃত করে অপপ্রচার,থানায় ভুক্তভোগীর জিডি গোপালগঞ্জে আপিল খারিজ, সাজাপ্রাপ্ত আসামির সাজা বহাল রাখল আদালত সিকদার লেলিনের বিরুদ্ধে অপ’প্রচার, নিন্দা ও ক্ষোভ কুমিল্লা দাউদকান্দি হ’ত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রে’প্তার, ইয়াবা উদ্ধার বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

পাঁচবিবিতে জেন্ডার সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

মো.বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং নারী নেতৃত্বের বিকাশে সামাজিক সচেতনতা ও নাগরিক অংশগ্রহণ জোরদারের আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পাঁচবিবি প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, জিএফএ কনসালটিং গ্রুপ পরিচালিত (CEF) কর্মসূচির আওতায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) বাস্তবায়িত EmpowerHer প্রকল্পের স্থানীয় অংশীদার সংগঠন বন্ধন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভাপতি মোছা. খালেদা আক্তার (বিজলী)। এ সময় উপস্থিত ছিলেন এমএসএফের জেলা হিউম্যান রাইটস মনিটরিং অফিসার ডা. সাজ্জাদুল বারী এবং বন্ধনের উপজেলা ফ্যাসিলিটেটর মো. বিপ্লব আলী।
লিখিত বক্তব্যে বলা হয়, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, গণমাধ্যম, যুবসমাজ ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি, সামাজিক সংলাপ, সহজলভ্য আইনি সহায়তা এবং কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে নারী ও শিশুর প্রতি সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
এমএসএফ জানায়, পাঁচবিবিসহ দেশের বিভিন্ন এলাকায় নারী ও শিশুরা এখনো যৌন হয়রানি, বাল্যবিবাহ, ধর্ষণ, পারিবারিক সহিংসতা ও যৌতুকজনিত নির্যাতনের ঝুঁকিতে রয়েছে। এসব ঘটনা ব্যক্তি, পরিবার ও সমাজে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলছে এবং টেকসই উন্নয়নের পথেও বাধা সৃষ্টি করছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত পাঁচবিবি উপজেলায় প্রকল্পের আওতায় ৪৮টি মাসিক সভা, একটি জেন্ডার সমতা ও জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ক কর্মশালা, দুটি ত্রৈমাসিক সভা, আটটি লিগ্যাল এইড কমিটির সভা, চারটি ফ্যাক্ট-ফাইন্ডিং কার্যক্রম এবং সাতটি লিটিগেশন সাপোর্ট পরিচালিত হয়েছে। এসব কার্যক্রমে নারী, পুরুষ, কিশোর-কিশোরী, শিক্ষক, জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতাদের মধ্যে মানবাধিকার, জেন্ডার সমতা এবং আইনি সহায়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, বাল্যবিবাহ ও যৌন হয়রানির ঘটনা গোপন না রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো, ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিত করা এবং স্থানীয় জেন্ডার ইকুয়ালিটি ফোরাম ও কমিউনিটি উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category