• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

পাচুরিয়ায় মধুমতি-বৈরাগীর খাল সংযোগস্থলে বেলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে

শামীম হাসান রিংকু, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৪ জুন, ২০২৬

গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পাচুরিয়ায় মধুমতি নদী ও বৈরাগীর খালের সংযোগস্থলে ট্রাকসহ একটি বেলি ব্রিজ ভেঙে পড়েছে।
আজ রবিবার (১৪ জুন) সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এতে ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। আহত দুজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে বৈরাগীর খালের সঙ্গে মধুমতি নদীর সংযোগ তৈরি করার সময় সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ ওই সংযোগস্থলে দুটি বেলি ব্রিজ স্থাপন করেছিল। সম্প্রতি সেখানে নতুন একটি ব্রিজ নির্মাণের কথা থাকায় একটি বেলি ব্রিজ খুলে নেওয়া হয়। এরপর থেকে বাকি থাকা একমাত্র বেলি ব্রিজটি দিয়েই যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করছিল।আজ ব্রিজটি ভেঙে পড়ার মধ্য দিয়ে।গোপালগঞ্জ শহর মূলত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এর ফলে সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। এখন যানবাহন নিয়ে শহরে প্রবেশ করতে হলে মানুষকে কমপক্ষে ১০ কিলোমিটার পথ ঘুরে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category