• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

পানছড়িতে জিপিএ-৫ পাওয়া ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

শাহজাহান কবির সাজু,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী। তারা সবাই পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। একই সঙ্গে পুরো উপজেলার ফলাফলেও সেরা হয়েছে বিদ্যালয়টি। প্রতিষ্ঠানটির পাশের হার ৪৫ দশমিক ৮৯ শতাংশ।
জিপিএ-৫ পাওয়া পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ দত্ত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন, অভিভাবক সদস্য মো. তোফাজ্জল হোসেন এবং পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাশার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিদ্যালয়ের ৪৫ দশমিক ৮৯ শতাংশ পাশের হার একটি ভালো ফলাফল। পানছড়ি উপজেলায় বিদ্যালয়টি এবার সর্বোচ্চ পাশের হার অর্জন করেছে। ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category