• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবার পেল খাদ্য ও নগদ অর্থ মৌলভীবাজারের রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ গঠন সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল শহীদ আবরার ফাহাদ হ’ত্যা’র বিচার বাংলার মাটিতে হবেই- কুষ্টিয়ায় রাশেদ খাঁন বাগেরহাটে বিজেপিসির জেলা কমিটির পরিচিতি সভা সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম এই বুঝি মেয়ে ফিরে আসবে অপেক্ষায় পরিবার,তিন মাস ধরে নিখোঁজ রাফিয়া হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোর সম্পাদকসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মা’মলা

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৮ মে, ২০২৬

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জের একটি আদালতে মানহানির অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

‎বুধবার (৬ মে) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানীয় বেসরকারি সংস্থা ‘পিপলস অ্যাসিস্ট্যান্ট ফর সোশাল অ্যাডভান্সমেন্ট’ (পাশা)-এর নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির এ মামলা দায়ের করেন।

‎আদালতের বিচারক মোছা. তানজিনা তানিন মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

‎মামলার অপর আসামিরা হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম ও হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন।

‎মামলার অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার যাচাই–বাছাই শেষে ‘পাশা’কে ১০ হাজার ৫৫৯ জন নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের অনুমতি দেয়। এর পর ৫ ফেব্রুয়ারি প্রথম আলোতে “এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

‎বাদীপক্ষের দাবি, প্রতিবেদনে সংস্থাটিকে ঘিরে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সঠিক নয় এবং এতে সংস্থার সুনাম ক্ষুণ্ন হয়েছে। এতে দেশি-বিদেশি দাতা সংস্থা, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও অভিযোগ করা হয়।
‎পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত হওয়ায় সংস্থাটি আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

‎এছাড়া প্রতিবেদনে সংস্থাটিকে ‘নামসর্বস্ব’ ও ‘নিজস্ব প্রকল্পবিহীন’ হিসেবে উল্লেখ করা এবং পর্যবেক্ষক কার্ড বিক্রির অভিযোগের বিষয়টিকেও ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলা হয়েছে। সংস্থার প্রধান কার্যালয়ের ছবি সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

‎মামলায় বলা হয়, এসব কারণে সংস্থাটির প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে আগে সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। পরে আদালতে মামলা করা হয়।

‎বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম বলেন, আদালত অভিযোগটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category