• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline
টেকনাফে শিশু ধ’র্ষ/ণের চেষ্টার অ’ভিযোগে এক ব্যক্তি আ’টক নওগাঁয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ভৈরব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কমিটি গঠন, সভাপতি অরিত্র, সাধারণ সম্পাদক মাহী শ্রীমঙ্গল হাসপাতালে মেয়াদোত্তীর্ণ পাউরুটি সরবরাহের অভিযোগ ফেসবুকে মহানবী (সা.)-এর সহধর্মিণীকে নিয়ে আপত্তিকর মন্তব্য: হালুয়াঘাটে মানববন্ধন মধুপুর ফিল্ম ক্লাবের আয়োজনে রিলস্ উৎসব ও পরিচিতি সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রীর পরকীয়া ধরায় ব্যবসায়ী স্বামীকে মার’ধরের অ’ভিযোগ না ফেরার দেশে চলে গেলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ দীপেন দেওয়ানের পদত্যাগ: রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

ফেসবুকে মহানবী (সা.)-এর সহধর্মিণীকে নিয়ে আপত্তিকর মন্তব্য: হালুয়াঘাটে মানববন্ধন

এম,এ মালেক,হালুয়াঘাট, (ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১ জুন, ২০২৬

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সহধর্মিণীকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে ময়মনসিংহের হালুয়াঘাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
​অভিযুক্ত ব্যক্তির নাম শাহাদাত হোসেন আকন্দ। তিনি হালুয়াঘাটের লামুক্তা গ্রামের বাসিন্দা। তার করা আপত্তিকর মন্তব্যের জেরে স্থানীয় তৌহিদী জনতা ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
​এরই প্রতিবাদে হালুয়াঘাটের জয়িতা মহিলা মার্কেট প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বাদ আছর অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ নেন।
​সমাবেশ থেকে বিক্ষোভকারীরা অভিযুক্ত শাহাদাত হোসেন আকন্দকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো এই জঘন্য কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত অপরাধীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখাতে না পারে।
​কর্মসূচিটি আয়োজন করে হালুয়াঘাটের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category