• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

বর্তমান সরকারের প্রধান লক্ষ্যই হলো মা বোনদের স্বাবলম্বী করা-প্রতিমন্ত্রী শরিফুল আলম

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৩১ মে, ২০২৬

বর্তমান সরকারের প্রধান লক্ষ্যই হলো গ্রামীণ অর্থনীতিকে মজবুত করা, ভৈরবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম। আমাদের সরকারের প্রধান লক্ষ্যই হলো গ্রামীণ অর্থ নিতিকে মজবুত করা আর আমাদের মা বোনদের স্বাবলম্বী করা।

আজ সকাল ৩১ মে রবিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্ত কৃষক ও কিষানির মাঝে টাকা ও ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এই সময় তিনি আরো বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রধান মন্ত্রী তারেক রহমান একে একে সবগুলো নির্বাচনি ওয়াদাই তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন। আপনারা ধৈর্য ধরুন আমরা আমাদের নির্বাচনি ওয়াদার সবগুলোই পূরণ করবো ইনশাল্লাহ। এর পর তিনি ৬ টি ইউনিয়নের ৭ শত ২৪ জন কৃষকের হাতে ৩ হাজার টাকার চেক ও ১৫ কেজি করে চাউল তুলে দেন। এই সহায়তা ক্ষতিগ্রস্ত কৃষকরা তিন মাস পাবেন বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজি শাহীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও সভাপতি রফিকুল ইসলাম। এই সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category