• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

বাগেরহাটে ঘেরে লবণ পানি নিয়ে সং’ঘর্ষ, আ’হত ৫

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৩ জুন, ২০২৬

বাগেরহাটের রামপাল উপজেলার কাষ্টবাড়িয়া এলাকায় মাছের ঘেরে জোরপূর্বক লবণ পানি নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ৩ লাখ ৫ হাজার টাকা লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

থানায় দায়ের করা অভিযোগে কাষ্টবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. ইকরামুল শেখ উল্লেখ করেন, ঘেরে লবণ পানি প্রবাহ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আছাদ শেখ, ফজলু শেখ, ইকবাল শেখ, লিপান শেখ, তাহিদুল, তাহের আলী ও তৈয়েব আলী শেখসহ প্রায় ৫০ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা চাইনিজ কুড়াল, সেলফ-ডিফেন্স স্টিক, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় কামরুল শেখ, কাওছার হাওলাদার, চম্পা খাতুন, আজমিরা বেগম ও আব্দুল হক হাওলাদার আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীদের দাবি, হামলার একপর্যায়ে অভিযুক্তরা ঘরে থাকা ব্যবসার নগদ ৩ লাখ ৫ হাজার টাকা নিয়ে যায় এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহত কামরুল শেখ বলেন,আমরা আমাদের বসতভিটার ওপর দিয়ে লবণ পানি নিতে বাধা দিয়েছিলাম। এর জেরে তারা দলবদ্ধভাবে এসে হামলা চালায়। মাথায় আঘাত পেয়ে আমি গুরুতর আহত হয়েছি।

আহত চম্পা খাতুন বলেন, আমি ঘরের মধ্যে ছিলাম। হামলাকারীরা বাড়িতে ঢুকে নারী-পুরুষ কাউকে রেহাই দেয়নি। আমাকেও মারধর করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় আছাদ শেখ, ফজলু শেখ, ইকবাল শেখ, লিপান শেখ, তাহিদুল, তাহের আলী ও তৈয়েব আলী শেখসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত বিশ্বাস বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category