• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Headline
হালুয়াঘাটে SWABOL-এর উদ্যোগে জলবায়ু মোকাবিলায় বৃক্ষরোপণ বিয়ের পাত্রী নয়, স্কুলছাত্রী হতে চান ওসি রতন শেখ বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হালুয়াঘাটে রেজিয়া হ’ত্যা’র বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাতছড়ির জঙ্গলে মাটির নিচে ৬ পি’স্ত’ল, ২২ রাউন্ড গু’লি বাগেরহাটের বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মির্জা ফখরুলের নিজ জেলায় মিষ্টি বিতরণ ও উল্লাস গাজীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল কাদের দাফন সম্পন্ন পানেরহাট ইস্যুতে বিএনপি নেতাদের নামে মিথ্যা মা’ম’লার অভিযোগ শিশু চারারও নিয়মিত যত্ন নিতে হবে: ইউএনও কামরুল ইসলাম

বিয়ের পাত্রী নয়, স্কুলছাত্রী হতে চান ওসি রতন শেখ

মো.হাসান আলী,সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বিয়ের জন্য পাত্রী হতে চাই না, হতে চাই স্কুলছাত্রী’বাল্য বিয়ে ও মাদক প্রতিরোধে বিদ্যালয়ে পাঠদান দিচ্ছেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে ছাত্রীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এক ব্যতিক্রমী সচেতনতামূলক পাঠদান পরিচালনা করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ শহরের লবজান চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মিলনায়তনে তিনি এ সচেতনতামূলক পাঠদান ও আলোচনা সভা পরিচালনা করেন।
পাঠদানকালে বিদ্যালয়ের ছাত্রীরা ওসির সঙ্গে সমবেত কণ্ঠে মাদক ও বাল্যবিয়েকে ‘না’ বলার অঙ্গীকার করে। এ সময় মিলনায়তনে উপস্থিত শিক্ষার্থীরা উচ্চস্বরে বলে ওঠে, মাদককে না বলব, বিয়ের জন্য পাত্রী হতে চাই না, হতে চাই স্কুলছাত্রী।
বিশেষ পাঠদানে সদর মডেল থানার ওসি রতন শেখ কীভাবে বাল্যবিয়ে থেকে নিজেকে রক্ষা করা যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। একই সঙ্গে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কেউ ইভটিজিং বা বিরক্ত করলে পরিস্থিতি সামলে অবিলম্বে শিক্ষক ও পুলিশকে জানানোর পরামর্শ দেন। এ ছাড়া শিক্ষার্থীদের প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে লবজান চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিমি ফেরদৌসসহ বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ সদর মডেল থানা এলাকায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা এবং সামাজিক সচেতনতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category