• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Headline
হালুয়াঘাটে SWABOL-এর উদ্যোগে জলবায়ু মোকাবিলায় বৃক্ষরোপণ বিয়ের পাত্রী নয়, স্কুলছাত্রী হতে চান ওসি রতন শেখ বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হালুয়াঘাটে রেজিয়া হ’ত্যা’র বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাতছড়ির জঙ্গলে মাটির নিচে ৬ পি’স্ত’ল, ২২ রাউন্ড গু’লি বাগেরহাটের বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মির্জা ফখরুলের নিজ জেলায় মিষ্টি বিতরণ ও উল্লাস গাজীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল কাদের দাফন সম্পন্ন পানেরহাট ইস্যুতে বিএনপি নেতাদের নামে মিথ্যা মা’ম’লার অভিযোগ শিশু চারারও নিয়মিত যত্ন নিতে হবে: ইউএনও কামরুল ইসলাম

হালুয়াঘাটে SWABOL-এর উদ্যোগে জলবায়ু মোকাবিলায় বৃক্ষরোপণ

এম,এ মালেক, হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক প্রচারণা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ট্রেডক্রাফট এক্সচেঞ্জের কারিগরি সহযোগিতায় এবং রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস)-এর বাস্তবায়নে SWABOL প্রকল্পের আওতায় এই কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার ( ২০ আগষ্ট ) সকালে বৃক্ষ রোপণ সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে

​“Campaign to Promote Climate Adaptation and Promotional Campaign for Community Afforestation and Reforestation” শীর্ষক এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।

উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহাবুবুল আলম।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
​হালুয়াঘাট উপজেলা কৃষি পণ্য উৎপাদক এসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমান এমএল,
​সহ-সভাপতি শহিদুল ইসলাম ও মহিলা সহ-সভাপতি জুলেখা খাতুন,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মন্ডল,কোষাধ্যক্ষ সারোয়ার আলম
​অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় কমিউনিটির এলএফও (LFO) সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন SWABOL প্রকল্পের জেলা সমন্বয়ক স্বপন স্কু।

​আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় কমিউনিটি ভিত্তিক বনায়ন ও পুনঃবনায়নের ওপর বিশেষ জোর দেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলকে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

​অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দের অংশগ্রহণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম। পরিবেশ সুরক্ষায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ৪০টি করে মোট ৪০০টি ​ফলজ: আম, জাম, কাঁঠাল,বনজ ও ঔষধি: অর্জুন, নিম ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির উপযোগী গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category