• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

বেলাবোতে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

মো.বাদল মিয়া, বেলাবো ( নরসিংদী) প্রতিমিধি
প্রকাশকাল : শনিবার, ২০ জুন, ২০২৬

চলো যাই যুদ্ধে- মাদকের বিরোদ্ধে এ শ্লোগানকে ধারণ করে নরসিংদীর বেলাবোতে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন (শনিবার) সকাল ৯.৩০ টায় উপজেলার বাজনাব ইউনিয়নের দক্ষিন ধুরু উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিনধুরু যুব সমাজ কর্তৃক আয়োজিত মাদক বিরোধী সমাবেশে বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক সাথী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মরসুর, বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব, বেেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ, দূর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী,স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোঃ মোখলেছুর রহমান,বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বেনুজির আহমেদ বেনু, সরদার জাকির হোসেন,বেলাবো থানা অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ বলেন,আইন নিজের হাতে তুলে না নিয়ে মাদক সেবন কিংবা কারবারিকে আইনের হাতে তুলে দিতে হবে। সমাজ থেকে মাদক নির্মূলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়জিদ বিন মনসুর বলেন, মাদক নির্মুলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। তবেই সমাজ থেকে মাদক নির্মুল হবে।
প্রধান অতিথি ফাহমিদা হক সাথী বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, সমাজ থেকে মাদক দূর করতে যা যা করা দরকার তাই করবো। কোনো মাদক কারবারি যে অপরাধ করে আইনের ফাঁক দিয়ে বের হতে না পারে সে জন্য প্রয়োজনে আইন সংশোধনের জন্য সংসদে সুপারিশ করবো। আগামী ১ বছরের মধ্যে সমগ্র বাংলাদেশ মাদক মুক্ত হবে,সেই লক্ষ্য প্রধানমন্ত্রী নেতৃত্বে কাজ করে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category