• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Headline
নাসিরনগরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লা’শ উদ্ধার বেলকুচিতে নজরুলের ৫০তম মৃ’ত্যুবার্ষিকীতে আলোচনা সভা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনকে জরিমানা বাঁশখালীতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ কিশোরগঞ্জ ও জামালপুরের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা ঐক্যবদ্ধ বিএনপিই পারে তৃণমূলকে আরও শক্তিশালী করতে নান্দাইলে- সদস্য সচিব ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাট নূর আলম গ্রেপ্তার মহানবী (সা.)-এর জীবনী বললেন সনাতন ধর্মের শিক্ষক, গজল গাইলেন শিক্ষিকাও ট্রাক ভর্তি সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় জনগণ কতৃক জব্দ

বেলাবো ছাত্রদলের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:নরসিংদীর বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে জমে থাকা দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কারে এক বিশেষ পরিচ্ছন্নতা অপসারণ শুরু হয়েছে।

আজ (২৬ জুন) শুক্রবার সকালে উপজেলার ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়ককের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল দিকনির্দেশনা এই পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুনের নেতৃত্বে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল থেকেই ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ঝাড়ু, বেলচা হাতে বারৈচা বাসস্ট্যান্ড এবং ঢাকা-সিলেট মহাসড়কের আশেপাশের জমে থাকা ময়লা পরিষ্কারে অংশ নেন।

উদ্বোধনকালে উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন বলেন, রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এই উদ্যোগ নিয়েছি। বারৈচা বাসস্ট্যান্ড একটি গুরুত্বপূর্ণ মোড়, যেখানে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। এখানে জমে থাকা বর্জ্যের দুর্গন্ধে সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের প্রতিনিয়ত কষ্ট হচ্ছিল। ছাত্রদল শুধু মাঠের রাজনীতিতেই নয়, সাধারণ মানুষের কল্যাণে এবং একটি পরিচ্ছন্ন উপজেলা গঠনে সবসময় পাশে থাকবে।

পরিচ্ছন্নতা কার্যক্রমে উপজেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা অংশ নেন। ছাত্রদলের তরুণ কর্মীদের এমন জনকল্যাণমূলক ও স্বতঃস্ফূর্ত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বারৈচা বাজারের ব্যবসায়ী এবং সাধারণ পথচারীরা। পরিচ্ছন্নতা অভিযানটি পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও পরিচালনা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা মোঃ রবিউল ইসলাম, বারৈচা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ সোহেল মিয়া,সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকারিয়া, ছাত্রনেতা পিয়াল হাসান, মো: বিদ্যুৎ আহমেদ, মাহিন হাসান, শাকিল মিয়া, অপু মিয়া, রবিন মিয়া’ইমরান মিয়া’সহ বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখার নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category