• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

ব্রাহ্মণপাড়া থানার অভিযানে ৮০ বোতল বিদেশি মদ জব্দ

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৩ জুন, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বহনের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আসামি করা হলেও তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বুধবার (৩ জুন) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানাধীন ৪নং শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকার লোহারপুলের পূর্ব পাশের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকার লোহারপুলের পূর্ব পাশের সড়কে অভিযান চালান। অভিযানের সময় উত্তর তেতাভূমি (আনন্দপুর) গ্রামের বাসিন্দা মো. শরীফ (৪০) নামে এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে তার ফেলে যাওয়া ৮০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়।
পলাতক মো. শরীফ মৃত রমিজ উদ্দিনের ছেলে। তার বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি (আনন্দপুর) এলাকায়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত মদের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে তিনি জাানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category