• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবার পেল খাদ্য ও নগদ অর্থ মৌলভীবাজারের রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ গঠন সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল শহীদ আবরার ফাহাদ হ’ত্যা’র বিচার বাংলার মাটিতে হবেই- কুষ্টিয়ায় রাশেদ খাঁন বাগেরহাটে বিজেপিসির জেলা কমিটির পরিচিতি সভা সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম এই বুঝি মেয়ে ফিরে আসবে অপেক্ষায় পরিবার,তিন মাস ধরে নিখোঁজ রাফিয়া হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

ভারতে মুসলিম নি’র্যা’ত’নের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২২ মে, ২০২৬

ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর হত্যা, নির্যাতন ও ধর্মীয় নিপীড়নের অভিযোগ তুলে মৌলভীবাজারে তীব্র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর সচেতন নাগরিক সমাজ, মৌলভীবাজারের উদ্যোগে শহরের চৌমোহনা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। দেওয়ানী জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌমোহনা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক সমাজ, মৌলভীবাজারের সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহমদ মম। অনুষ্ঠান পরিচালনা করেন মামুনুর রশীদ মশুক।

বক্তব্য দেন জালালাবাদ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনহার আহমদ সামশাদ, বাংলাদেশ রিপোর্টার কাউন্সিলের (বিআরসি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস এম মেহেদী হাসান, দেওয়ানী জামে মসজিদের খতিব সৈয়দ মাওলানা আব্দুল মুহিত, কবি সুফি চৌধুরী ও জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য আব্দুস সালামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের ওপর পরিকল্পিতভাবে হামলা, হত্যা ও ধর্মীয় নিপীড়ন চালানো হচ্ছে। তারা দাবি করেন, মুসলিম নারীদের ধরে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ এবং পরে হত্যা করার মতো নৃশংস ঘটনাও ঘটছে। এছাড়া মসজিদ-মাদ্রাসায় হামলা, ধর্মীয় স্বাধীনতায় বাধা ও সীমান্তে হত্যাকাণ্ডের অভিযোগও তোলেন তারা।

বক্তারা বলেন, মুসলিমদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে নানা ধরনের বাধা সৃষ্টি করা হচ্ছে এবং ভয়ভীতি দেখিয়ে দমন-পীড়নের চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডকে তারা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন।
সমাবেশ থেকে ভারতের মুসলিম নির্যাতনের ঘটনাগুলো আন্তর্জাতিকভাবে তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category