• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

ভৈরবে একই পরিবারের ৪ নারীসহ ৫ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৬ মে, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে একই পরিবারের ৪ নারীসহ ৫ জন মাদককারবারিকে আটক করেছে স্থানীয় জনতা। আজ ১৫ মে শুক্রবার দুপুরে পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় মাদককারবারিদের নিজ বসতঘর থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় আটককৃতদের হেফাজতে রাখা ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। পরে থানা তাদের থানা পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।

আটককৃতরা হলো পৌর শহরের পঞ্চবটী পুকুরপাড় এলাকার রমজান মিয়ার মেয়ে বকুলি বেগম (৩৮), কাকলি বেগম (৩২) ও চম্পা বেগম (২৫)। এছাড়াও মাদককারবারি বকুলি বেগমের মেয়ে বীথি বেগম (১৯)সহ এই এলাকার ধন মিয়া (৬৫) নামে মাদককারবারিকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। আটককৃত ৪ নারী সম্পর্কে আপন তিন বোন ও বীথি বেগম বকুলি বেগমের মেয়ে।

জানা যায়, ৩ নং ওয়ার্ড বিএনপি,র সভাপতি ওমর মোহাম্মদ অপুর নেতৃত্বে এলাকার যুব সমাজ উল্লিখিত মাদক কারবারিদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বকুলি বেগমের নিজ হেফাজতে রাখা ১৫০ পিস ইয়াবা ও ধন মিয়ার বসত ঘর থেকে ৪টি ধারালো অস্ত্র ও ২ শ পিস হেরোইনের পুড়িয়া উদ্ধার করা হয়। পরে থানায় খবর দিলে এসআই আল মোমেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদেরকে থানায় নিয়ে যায়।

ভৈরব শহরের পঞ্চবটি এলাকাটি মাদক বেচাকেনার বড় স্থান হিসেবে অভিযোগ দীর্ঘদিনের। প্রতিদিন এখানে কমপক্ষে শতাধিক স্পটে লাখ লাখ টাকার মাদক কেনা-বেচা হয় বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ওমর মোহাম্মদ অপু বলেন, পুকুরপাড় এলাকাটি একটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। কিছুসংখ্যক শীর্ষ মাদক কারবারিদের জন্য এলাকাটি এখন মাদক পল্লি হিসেবে পরিচিতি পেয়েছে, যা আমাদের সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। বাহির এলাকাতে নিজের এলাকার পরিচয় দিতে গিয়েও লজ্জায় পড়তে হয়। এমনকি বিয়ে শাদির মতো আত্মীয়তা করতে গেলেও এলাকার নাম শোনে কেউ আত্মীয়তাও করতে চায়না। মাদকের জন্য এলাকার যুব সমাজ আজ ধ্বংসের পথে।

এলাকাটিতে সুন্দর ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে আমাদের যুব সমাজের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আজ আমরা একই পরিবারের ৪ নারীসহ ৫ জন মাদক কারবারিকে মাদকদ্রব্য সহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছি। এলাকাটি মাদক মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের যুব সমাজের পক্ষ থেকে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চলতে থাকবে।
এ বিষয়ে আটককৃতদের নাম ঠিকানা জানতে চাইলে এসআই আল মোমেন আসামিদের নাম বলার পর আরো তথ্য চাই তিনি বলেন সাংবাদিকদের তথ্য দিতে আমি বাধ্য নই।

ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, শহরসহ গ্রামের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ। আজ দুপুরে পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে একই পরিবারের ৪ জনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে থানায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category