• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Headline
নাসিরনগরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লা’শ উদ্ধার বেলকুচিতে নজরুলের ৫০তম মৃ’ত্যুবার্ষিকীতে আলোচনা সভা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনকে জরিমানা বাঁশখালীতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ কিশোরগঞ্জ ও জামালপুরের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা ঐক্যবদ্ধ বিএনপিই পারে তৃণমূলকে আরও শক্তিশালী করতে নান্দাইলে- সদস্য সচিব ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাট নূর আলম গ্রেপ্তার মহানবী (সা.)-এর জীবনী বললেন সনাতন ধর্মের শিক্ষক, গজল গাইলেন শিক্ষিকাও ট্রাক ভর্তি সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় জনগণ কতৃক জব্দ

ভৈরবে রেলওয়ে পুলিশের অ’ভিযানে ৪ জন আটক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২৩ মে, ২০২৬

ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ-এর নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ ২৩ মে শনিবার সকালে স্টেশনের প্লাটফর্ম ও তৎসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো ভৈরব থানাধীন তাতারকান্দি এলাকার নজরুল ইসলামের ছেলে লোকমান মিয়া (৩৫),পঞ্চবটী বউবাজার এলাকার সেলিম মিয়ার ছেলে সালমান হোসেন (১৯)শাহ আলম মিয়ার ছেলে নীরব (২২) ও চন্ডিবের মধ্যপাড়ার মুসলিম মিয়ার ছেলে সুজন মিয়া (৪০)।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ বলেন, আজ সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভৈরব রেলওয়ে স্টেশনে ডিউটিরত রেলওয়ে পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে পশ্চিম আউটার থেকে জুয়া খেলা অবস্থায় লোকমান ও সালমানকে গ্রেফতার করে চলমান মোবাইল কোর্ট এর মাধ্যমে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পৃথক আরেকটি অভিযানে, প্লাটফর্ম থেকে মোবাইল চুরির চেষ্টায় সুজন কে ৬০ দিনের এবং রেল লাইনের পূর্ব আউটারে পাথর নিক্ষেপ করার অপরাধে নীরব মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনে এবং তৎসংলগ্ন এলাকায় পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। চুরি ছিনতাই রোধেও ট্রেনে তৎপর রয়েছে পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category