• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

ভৈরব স্টেশনে সংঘর্ষের ঘটনায় ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ভৈরব রেলওয়ে স্টেশনে সংঘর্ষে একাধিক পুলিশকে আহত ও রেলওয়ে থানা ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের ২ দিন পর আলী হোসেন প্রকাশ নামে আসামীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। সে পৌর শহরের পঞ্চবটী এলাকার জুয়েল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. সুমন মিয়ার ছেলে। গতকাল ৭ জুন রবিবার রাতে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় রেলওয়ে পুলিশ।
কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে জংশন স্টেশনে সংঘর্ষে দুই ওসিসহ একাধিক পুলিশ সদস্যকে আহত ও রেলওয়ে থানা ভাঙচুরের ঘটনায় দেড় শতাধিক লোককে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছে রেলওয়ে থানা পুলিশ। ৬ জুন শনিবার সকালে রেলওয়ে থানার এস আই বি এম আফজাল হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ।
স্থানীয় সুত্রে জানা যায়, ভৈরব পৌর শহরের ফুটবল খেলাকে কেন্দ্র করে পঞ্চবটি এলাকার যুবকদের সাথে জগন্নাথপুর এলাকার যুবকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই ঘটনার জেরে ৪ জুন বিকেলে ভৈরব স্টেশন এলাকায় জগন্নাথপুর এলাকার সোহেল মিয়ার ছেলে লিয়ামকে মারধর করে পঞ্চবটি এলাকার লোকজন। পরে মারধরের ঘটনায় জগন্নাথপুর ও কলাবাগান এলাকা স্টেশন কলোনির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্রসহ ইট-পাটকেল ও রেললাইনের পাথর নিয়ে প্রায় ৫ ঘণ্টা ব্যাপী
বিবিধ
সংঘর্ষে দফায় দফায় চলে ধাওয়া পালটা ধাওয়া আর ইট পাকেল নিক্ষেপ, ভাঙচুর আর লুটপাট।
প্রথমে রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে পরে ভৈরব থানা পুলিশ ও শহর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তারাও ব্যর্থ হলে ভৈরব র‍্যাব ক্যাম্পের সদস্যরা ও ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরাসহ উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনুর রশীদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক ঘটনাস্থলে এসে দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, ৪ জুন ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষকারীরা রেলওয়ের স্টেশন এলাকা দখল করে তাণ্ডব চালিয়ে রেলওয়ে স্টেশন ও রেলওয়ে থানার ব্যাপক ক্ষতি করে। এসময় সংঘর্ষকারীরা স্টেশন প্লাটফর্ম ও সংলগ্ন এলাকায় সাধারণ ব্যবসায়ীদের বিভিন্ন দোকানে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। তারা দোকানের আসবাবপত্র ও মালামাল নষ্ট করে সাধারণ জনগণ ও যাত্রী সাধারণের মনে চরম আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে। সমগ্র স্টেশন এলাকায় এক শ্বাসরুদ্ধকর ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় দেড় শতাধিক লোককে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়। সংঘর্ষে হামলা ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় আলী হোসেন প্রকাশ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। গুরুত্বসহকারে যাচাই বাছাই করে বাকিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category