• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

মধুপুরে কিশোরীদের ক্ষমতায়নে কারিতাসের ‘সংলাপ’ প্রকল্পের যাত্রা

আলকামা সিকদার, মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৫ জুন, ২০২৬

টাঙ্গাইলের মধুপুরের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের ক্ষমতায়ন বৃদ্ধি ও অধিকার সচেতনতা এবং আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংলাপ প্রকল্প” এর উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৫ জুন)সোমবার দুপুরে উপজেলার জলছত্র শান্তি নিকেতন সভাকক্ষে কারিতাস ইতালিয়ানার অর্থায়নে এবং কারিতাস ময়মনসিংহ অঞ্চল মধুপুরে এ সংলাপ প্রকল্পের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন।

কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের প্রোগ্রাম অফিসার শুভ্রা কুবি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, টেলকি মোসলেম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আকন্দ, পীরগাছা থাংয়ানি কো-অপারেটিভ ক্রেডিটে ইউনিয়নের পরিচালক মিহির মার্টিন মৃ, প্রকল্পের ফোকাল পার্সন উজ্জ্বল চক্রবর্তী প্রমুখ।

প্রত্যন্ত অঞ্চলের কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতন করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি প্রকল্প বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

দিনব্যাপী আয়োজিত কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি লিডার, প্রকল্পের অংশীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম এবং গ্রামীণ কিশোরীদের জীবনমান উন্নয়নে কারিতাসের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সংলাপ প্রকল্পের ফোকাল পার্সন উজ্জ্বল কুমার চক্রবর্তী।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে এলাকার সুবিধাবঞ্চিত কিশোরীদের জীবনমান উন্নয়ন ও টেকসই সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category