• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Headline
সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল শহীদ আবরার ফাহাদ হ’ত্যা’র বিচার বাংলার মাটিতে হবেই- কুষ্টিয়ায় রাশেদ খাঁন বাগেরহাটে বিজেপিসির জেলা কমিটির পরিচিতি সভা সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম এই বুঝি মেয়ে ফিরে আসবে অপেক্ষায় পরিবার,তিন মাস ধরে নিখোঁজ রাফিয়া হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

মসলিন কটন মিল শ্রমিকদের পাওনা পরিশোধে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মো.মুক্তাদির হোসেন, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শরিফুল আলমের সঙ্গে ঐতিহ্যবাহী মসলিন কটন মিলের শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া ও অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে সাক্ষাৎ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
গণফোরাম ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, সম্প্রতি কালীগঞ্জের ঐতিহ্যবাহী মসলিন কটন মিলের শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া ও অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী মো. শরিফুল আলমের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎকালে শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের উদ্যোগ গ্রহণ এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য মন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরা হয়।
এ সময় অন্যান্যের মাঝে ভৈরব উপজেলা বিএনপির নেতা মো. দেলোয়ার হোসেন, গণফোরাম ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, গণফোরাম ঢাকার খিলক্ষেত থানার সভাপতি মো. সোহেল মিয়া, গণফোরাম গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ও মসলিন কটন মিল শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি মো. রোমান সরকার সহ মসলিন কটন মিল শ্রমিক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
আলোচনায় নেতৃবৃন্দ বলেন, মসলিন কটন মিলের শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের মাধ্যমে তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মন্ত্রী শরিফুল আলম শ্রমিকদের পাওনা-সংক্রান্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন বলে সংশ্লিষ্টরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category