• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবার পেল খাদ্য ও নগদ অর্থ মৌলভীবাজারের রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ গঠন সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল শহীদ আবরার ফাহাদ হ’ত্যা’র বিচার বাংলার মাটিতে হবেই- কুষ্টিয়ায় রাশেদ খাঁন বাগেরহাটে বিজেপিসির জেলা কমিটির পরিচিতি সভা সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম এই বুঝি মেয়ে ফিরে আসবে অপেক্ষায় পরিবার,তিন মাস ধরে নিখোঁজ রাফিয়া হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৩ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোল ফ্রি করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সেতুটিকে টোলমুক্ত ঘোষণার আহ্বান জানান। আন্দোলনকারীদের অভিযোগ, সেতুতে টোল আদায়ের কারণে জেলার সাধারণ মানুষ, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ সময় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক মোঃ তরিকুল আলম মোল্লা, ট্রাক মালিক গ্রুপ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, সিএনজি সমিতির সভাপতি মোঃ আসগার আলী, বাংলাদেশ রেড ক্রিসেন্টের জেলা ইউনিটে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোঃ মাসির আলী , অ্যাডভোকেট মোঃ মাসুদ রানা, নজেকশিসের সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ কবির ও দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাইহানুল ইসলাম লুনা, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনের প্রতিফলন হিসেবে মহানন্দা সেতু নির্মিত হলেও টোল আদায় জনদুর্ভোগ বাড়িয়ে তুলেছে। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নামকরণ করা এ সেতুতে টোল আরোপ জনস্বার্থের পরিপন্থী বলেও তারা মন্তব্য করেন।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আন্দোলন কারীরা অটোরিকশা, সিএনজি ও মাহেন্দ্র গাড়ি দিয়ে ডিসি অফিসমুখী বিভিন্ন সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category