• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কাপ্তাই লেক মাতাল ২০ সাঁতারুর দাপটে, জাতীয় প্রতিযোগিতায় সেরা ফয়সাল-মুক্তি ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, কুমিল্লায় দুই আসামির কা’রাদ’ণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা বা ছট পূজা উদযাপন সম্পত্তির জন্য ৯০ বছরের বৃদ্ধ পিতাকে মা’রধর ও হ’ত্যা’র হু’মকির অভিযোগ কুলিয়ারচরে তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী

মহেশখালীতে ৬ তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা

নুরুল করিম, মহেশখালী(কক্সবাজার)প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ৬টি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

১৯ আগস্ট (বুধবার) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫টি লাইসেন্সবিহীন ভাসমান তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান ও একটি তেল বিক্রয়কারী দোকান সিলগালা করা হয়। এর মধ্যে মেসার্স ওসাম ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং রাসেল এন্ড কোম্পানির মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন মহেশখালী থানার এসআই মোঃ বিল্লাল হোসেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মিসকাত হোসেন, দফাদার তারেক’সহ আনছার সদস্যরা অংশ নেন। অভিযানের সময় তাজিয়াকাটা এলাকার খালেদ বিন ওয়ালিদ (পিতা-দুদু মিয়া) নামে এক ব্যক্তিকে আটক করতে দেখে অন্যরা পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ জানায়, সিলগালা করা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই লাইসেন্সবিহীন অবস্থায় তেল বিক্রি করে আসছিল। অন্য প্রতিষ্ঠানগুলোর মালিক বা কর্মচারী ঘটনাস্থলে না থাকায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক অর্থদণ্ড দেওয়া সম্ভব হয়নি। বর্তমানে ৬টি প্রতিষ্ঠানই সিলগালা অবস্থায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category