• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হোতাপাড়ায় ব্যবসায়ী সমিতির মানববন্ধন

মো. মমিনুর রহমান খান লিকু, গাজীপুর প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৭ জুন, ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে এবং মাদককে লাল কার্ড প্রদর্শন করে গাজীপুরের হোতাপাড়ায় এক বিশাল মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৭জুন) সকাল ১০টায় হোতাপাড়া মসজিদ এর সামনে এই মানববন্ধনের আয়োজন করে ‘হোতাপাড়া বাজার ব্যবসায়ী সমিতি’।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কোনো ছাড় দেওয়া হবে না।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ। বক্তারা প্রত্যেকেই তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর ভবিষ্যতের দিকে ধাবিত করতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল হোতাপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং মাদককে ‘না’ বলার জন্য সর্বস্তরের সাধারণ মানুষকে সচেতন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category