• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

মাদক প্রতিরোধে পাড়া-মহল্লায় সামাজিক আন্দোলনের আহ্বান: ফাহমিদা হক

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২০ জুন, ২০২৬

নরসিংদী প্রতিনিধি: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক বলেছেন,
পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।মাদকের বিস্তার রোধে কেবল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

আজ (২০ জুন) শনিবার সকালে উপজেলার বাজনাবো ইউনিয়নের দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয়ের মাঠে দক্ষিণ ধুরু যুব সমাজের আয়োজনে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। মাদক কেবল একটি পরিবারকে ধ্বংস করে না, এটি গোটা সমাজ ও রাষ্ট্রকে পঙ্গু করে দেয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন, অপরাধী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় যুক্ত থাকলে যুবসমাজ সহজেই মাদক ও অপরাধ থেকে দূরে থাকতে পারে।

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের সভাপতিত্বে সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা-সার্কেল) বায়েজিদ বিন মরসুর, বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব,বেলাবো থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম আমান উল্লাহ, দূর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোখলেছুর রহমান,বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বেনুজির আহমেদ বেনু, সরদার জাকির হোসেন, আলোর প্রতীক সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ মাহফুজ রায়হান রাজু’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে হাত তুলে মাদককে ‘না’ বলার শপথ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category