• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

রাঙামাটির বরকলে নৌকাডুবি: চারদিন পর নি’খোঁজ যুবকের ম’রদেহ উদ্ধার

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি,
প্রকাশকাল : বুধবার, ৩ জুন, ২০২৬

রাঙামাটির বরকল উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া মো. ওবায়দুল্লাহ (১৯) নামের এক যুবকের মরদেহ চারদিন পর উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গত ৩১ মে বিকেল ৫টার দিকে বরকল উপজেলার ৩ নম্বর আইমাছড়া ইউনিয়নের আমবাগান এলাকা থেকে বাঙ্গালটিলার উদ্দেশ্যে যাত্রা করা একটি ইঞ্জিনচালিত নৌকা বাঙ্গালটিলা বাজার সংলগ্ন নদীপথে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রী মো. ওবায়দুল্লাহ নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।নিহত ওবায়দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।
তিনি বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে নৌকা ভ্রমণের সময় এ দুর্ঘটনার শিকার হন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সাঁতার জানতেন না।

ঘটনার চারদিন পর, আজ দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আমবাগান এলাকায় নদীতে একটি মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে তারা বরকল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।নিহত ওবায়দুল্লাহর পিতার নাম মো. মোবারক আলী। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম নেমে আসে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category