• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Headline
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে-মির্জা ফখরুল মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে গোপালগঞ্জে সভা নাসিরনগরে কাচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকা মধ্যরাতে মহাসড়কের পাশে মিলল অজ্ঞাত নারীর মরদেহ কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে গ্রে’প্তার ৩ এআই প্রযুক্তিতে ছবি ও কণ্ঠ বিকৃত করে অপপ্রচার,থানায় ভুক্তভোগীর জিডি গোপালগঞ্জে আপিল খারিজ, সাজাপ্রাপ্ত আসামির সাজা বহাল রাখল আদালত সিকদার লেলিনের বিরুদ্ধে অপ’প্রচার, নিন্দা ও ক্ষোভ কুমিল্লা দাউদকান্দি হ’ত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রে’প্তার, ইয়াবা উদ্ধার বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার অভিযানে গ্রে’প্তা’র ৪

মো. কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

রাঙ্গামাটি পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চুরির মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।  ১১ জুন (বৃহস্পতিবার) পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।মোঃ ইলিয়াছ (২৯): পিতা- মৃত মোহাম্মদ আলী গাজী, খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার মধ্য বোয়ালখালি এলাকার বাসিন্দা।
মোঃ সাব্বির হোসেন (২০): পিতা- মনির হোসেন (প্রঃ মনু কোম্পানী), রাঙ্গামাটি সদর থানার তবলছড়ি (এডিসি কলোনী) এলাকার বাসিন্দা।
মনির হোসেন (৬০): পিতা- মৃত আব্দুল মান্নান, কোতয়ালী থানার অন্তর্গত তবলছড়ি অফিসার্স কলোনী এলাকার বাসিন্দা।মোঃ নুরুল ইসলাম প্রঃ ভুট্টো: পিতা- সাইফুল ইসলাম, কোতয়ালী থানার কলেজ গেইট (আমানতবাগ, ০৯নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা।
​কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে ওয়ারেন্ট ও চুরির মামলায় পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে আজ তাদের আইনের আওতায় আনা হয়।​অভিযানের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category