• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

রাঙ্গামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৮

​মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি প্রতিনিধি:-
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। অভিযানে ২৫.৫০০ লিটার চোলাই মদ ও ইয়াবা উদ্ধার করা হয়।

​বুধবার(১৩ মে) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়, মাদক বিক্রির দায়ে রাজবাড়ী এলাকার কাঞ্চন দাস (৩৫) ও চক্রপাড়ার অংকিতা চাকমা (৩৫)-কে ২৫.৫০০ লিটার চোলাই মদসহ আটক করা হয়।

এছাড়া রিজার্ভ বাজার এলাকা থেকে ইয়াবা কারবারে জড়িত সাজ্জাদ (২২)-কে গ্রেপ্তার করা হয়েছে।​মাদক সেবনের দায়ে আটক হয়েছেন খাগড়াছড়ি জেলার পানছড়ির নিয়তী রঞ্চন (৩২) ও লিটন চাকমা (২৬) এবং বরকল উপজেলার অনুজ চাকমা (২৫)।​অন্যদিকে, আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সাইদুল (২০) ও মোঃ ইসমাইল হোসেন (৩৩)-কেও এই অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, রাঙ্গামাটি পৌরসভার সামনে, কে কে রায় সড়ক, রাজবাড়ী ও রিজার্ভ বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান চালানো হয়। মাদকের বিস্তার রোধে এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।​গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category