• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

রাণীনগরে চাল বিতরণ অনুষ্ঠানে, ধর্ম নয়, মানুষের কল্যাণই আমাদের লক্ষ্য-এমপি রেজু:

রাজেকুল ইসলাম , নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেছেন, “বিএনপি যে কথা বলে, সেই কাজই করে। মানুষকে বিভ্রান্ত নয়, বাস্তব কাজের মাধ্যমে সেবা দেওয়াই বিএনপির লক্ষ্য।”

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলার পুরাতন ভূমি অফিস চত্বরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও তারেক রহমানের ঘোষণার আলোকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহযোগিতার প্রশংসা করেন তিনি।

ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে এমপি রেজু বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। ধর্মের নামে বিভ্রান্তি নয়, মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত দায়িত্ব। তিনি নারী ও সাধারণ মানুষকে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

এমপি আরও বলেন, পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালু করা হবে। মসজিদ, মন্দির, গোরস্থান ও শ্মশানঘাটের উন্নয়নেও অনুদান ও প্রকল্পভিত্তিক সহায়তা দেওয়া হবে। জটিল রোগে আক্রান্ত অসহায় ব্যক্তিদের চিকিৎসায় সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত সহযোগিতা এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়ারও আশ্বাস দেন তিনি।

সুবিধাভোগী আব্দুর রাজ্জাক বলেন, “৩০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি। আগে কখনও এমন সহায়তা পাইনি।

একই অনুষ্ঠানে কৃষি বিভাগের আওতায় থেকে প্রণোদনা হিসেবে ৩৯৮৬ জন উপকার ভোগী কৃষকের মধ্যে শ্রেণী ভেদে ধান, সার,গাছ, জৈব সার,মরিচ বীজ, পিঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদ কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল হক লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, থানার ওসি জাকারিয়া মণ্ডল এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফারুক জেমস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category